ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজধানীর  হাতিরঝিল  এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।  গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামীম মিয়া (৩২) ও মোঃ রফিকুল ইসলাম (৩২)। এসময় তাদের হেফাজত হতে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


২১ মে (শুক্রবার), ২০২০ বিকাল ৫:৩০ টায়  হাতিরঝিল থানাধীন ১০৫ শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরনী বড়মগবাজার অটোওয়েল এন্ড অটো পার্টস এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।


গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী হতে হাতিরঝিল এলাকার দিকে গাঁজা নিয়ে আসছে মর্মে সংবাদ পান।  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার ১০৫ শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরনী বড়মগবাজার অটোওয়েল এন্ড অটো পার্টস এর সামনে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

ads
ads
ads

Our Facebook Page